শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্যারাগুয়ের দূতাবাস তেল আবিব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরকে বেআইনি ও উসকানিমূলক হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওসায়মিন এক বিবৃতিতে বলেছেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরের মাধ্যমে প্যারাগুয়ে সব আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সব প্রস্তাব লঙ্ঘন করেছে।

এ ধরনের বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওআইসির ইস্তাম্বুল বৈঠকে মুসলিম দেশগুলোর নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন যে, দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেয়া হবে।

গতকাল সব প্রতিবাদ ও আইনকে উপেক্ষা করে আমেরিকার পথ অনুসরণ করে তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) দূতাবাস স্থানান্তর করেছে প্যারাগুয়ে। এর আগে গত বুধবার গুয়াতেমালা তাদের দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়।

গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে ৬০ জনের ফিলিস্তিনি শহীদ হন। আহত হয় কয়েক হাজার মানুষ।

‘রমজানের ফ্রি সময়ে বেশি বেশি জনগণের পাশে যান; বন্ধন দৃঢ় করুন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ