বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সম্প্রচারে আসছে নতুন আরও ৩ টেলিভিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে আরও তিনটি নতুন বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের অনুমতি পেয়েছে।

চ্যানেলগুলো হচ্ছে- গ্লোবাল টিভি, তিতাস টেলিভিশন ও সিটিজেন টিভি।

সম্প্রতি এ তিন চ্যানেলের জন্য স্যাটেলাইট তরঙ্গ বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ নিয়ে তরঙ্গ বরাদ্দ দেওয়া টেলিভিশন চ্যানেলের সংখ্যা দাঁড়ালো ৪১টিতে। শিগগির এ ৩টি টিভি সম্প্রচারে আসবে বলে জানা গেছে।

রমজানে টিভি চ্যানেলে ইসলামিক যত আয়োজন

জানা যায়, ২০১৩ সালের নভেম্বরে তিতাস টিভি, গ্লোবাল টিভি ২০১৭ সালের জানুয়ারিতে ও সিটিজেন টিভি ২০১৭ সালের এপ্রিলে স্যাটেলাইট টেলিভিশন চালুর অনাপত্তি পেয়েছে।

গ্লোবাল টিভির কার্যক্রম পরিচালনায় রয়েছে গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড। আর তিতাস টেলিভিশনের মালিকানায় রয়েছে মিলেনিয়াম মিডিয়া লিমিটেড। সিটিজেন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন চ্যানেল হলো সিটিজেন টিভি।

এখন পর্যন্ত ৩৬টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে তরঙ্গ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে দুটি টেলিভিশন চ্যানেলের তরঙ্গ স্থগিত করা হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোকে ৫ দশমিক ৮৫ থেকে ৬ দশমিক ৪২৫ গিগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি।

‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ