বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

প্যারিসের রেস্তোরাঁয় মুসলমান ও হিজাবপরিহিতাদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: ফ্রান্সের রাজধানী প্যরিসের উপকণ্ঠে অবস্থিত বড় একটি রেস্তোরাঁ লাফোনিতে আরব, মুসলমান ও হিজাব পরিহিতা নারীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ফ্রান্সের প্রশাসনকে উদ্বিগ্ন করেছে এবং তারা বিচার বিভাগকে ঘটনাটি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।

বাযফিদ ওয়েবসাইট ওই রেস্তোরাঁয় কয়েক বছর ধরে কর্মরত চার জন ব্যক্তির সূত্রে খবরটি দিয়েছে। ওই চার কর্মচারি জানায়, রেস্তোরাঁ কতৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে, হিজাব পরিহিতা নারীদের যেনো রেস্তোরাঁয় ঢুকতে দেয়া না হয়। তাদেরকে যেনো বলে দেয়া হয় রেস্তোরাঁর সব আসন আগেই বুকড হয়ে গেছে।

রেস্তোরাঁটি একইভাবে আগত এমন সব গ্রাহকদেরও ফিরিয়ে দেয় যাদের পোশাক আশাক বা নাম দেখে বোঝা যায় তিনি আরব বা মুসলমান। বিশেষভাবে উপসাগরীয় অঞ্চলের কোনো দেশ থেকে আগত পর্যটক হলে তাকে কোনোভাবেই রেস্তোরাঁর সেবা গ্রহণ করতে দেয়া হয় না।

অভিযোগটি যাচাই করার জন্য বাযফিদ ওয়েবসাইটের অনুসন্ধ্যানি সাংবাদিক ডেভিড বেইরুতান রেস্তোরাঁয় যোগাযোগ করেন নিজেকে কাতার থেকে আগত আহমদ নামের একজন পর্যটক পরিচয় দিয়ে নিজের জন্য একটি টেবিল বুকিংয়ের আবেদন করেন । তখন তার আবেদন ফিরিয়ে দেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর ফ্রান্সের নাগরিক পরিচয় দিয়ে টেবিল বুকিংয়ের আবেদন করতেই তার আবেদন গ্রহণ করা হয়।

আওয়ার ইসলামকে দারুল উলুম দেওবন্দের চিঠি
‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ