শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

৮১টি দেশকে পেছনে ফেলে ৪র্থ তম কারি আরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: মালদ্বীপ এর রাজধানী মালেতে সদ্য সমাপ্ত হওয়া আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে।

এতে ৮১টি দেশকে পেছনে ফেলে ৪র্থ তম হয়েছেন বাংলাদেশ এর প্রতিযোগি ও ইভেন্টের একমাত্র কিশোর ক্বারী শাহেদ ইকবাল আরিফ।

গতকাল এক জমকালো অনুষ্টানের মাধ্যমে ফাইনাল রাউন্ডের ফলাফল ঘোষনা করা হয়। এতে সেরা ৫এ ৪র্থ তম অবস্থানে বিজয়ী হন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন রাঙ্গামাটিয়া গ্রামের শাহেদ ইকবাল আরিফ।

সমাপ্ত হওয়া প্রতিযোগিতাটির আয়োজন করে মালদ্বীপ এর Al nur Al mubin International Quran Competition নামের একটি সংস্থা। যেটি তত্ত্বাবধায়ন করেন সে দেশের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন।

ফলাফল ঘোষনা হওয়ার পর পরই মুঠোবার্তায় প্রতিবেদককে বিষয়টি সু সংবাদ প্রদানের পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরিফ।

আজ তিনি বিশ্বের বুকে গৌরবের এই সাক্ষর নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্যঃ প্রতিযোগিতা শেষে সে দেশের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন সেরা পাচ ক্বারীদের রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত প্রদান করেন।

আরো পড়ুন-রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ