বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাজা হত্যাযজ্ঞের নিন্দায় পোপ, চাইলেন ন্যায়বিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গাজা-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সৈন্যদের নির্বিচারে হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

পোপ বলেন, হত্যা আরো সহিংসতা ডেকে আনবে। মধ্যপ্রাচ্যে শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংলাপের আহ্বান জানান তিনি।

সেন্ট পেটারস স্কয়ারে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বুধবার দেয়া এক বক্তৃতায় পোপ বলেন, আমি নিহত এবং আহতদের জন্য ব্যাপক বেদনা প্রকাশ করছি। যারা আহত হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তাদের জন্য প্রার্থনা করছি।

আমি আবারও বলছি, সহিংসতার মাধ্যমে কখনো শান্তি আসবে না। যুদ্ধ যুদ্ধই ডেকে আনে, সহিংসতা আনে সহিংসতা।

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে সোমবার গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনী ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে। গত কয়েকবছরের মধ্যে গাজার এই হত্যাযজ্ঞ ছিল সবচেয়ে প্রাণঘাতী।

এর আগে ২০১৪ সালে ইসরায়েল-ফিলিস্তিন সফর করেন পোপ ফ্রান্সিস। তিনি উভয়পক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সংলাপ, ন্যায় বিচার ও শান্তি আনতে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন, তখন জেরুজালেমের মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ব সংঘাত আরো বাড়বে।

ক্রমে বিশ্ব্ তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে এগিয়ে যাবে। এটা মুটেও ভালো লক্ষণ নয়।

আরো পড়ুন- দুবাইয়ে ঘরে ঘরে সাহরি পৌঁছাবে ড্রোন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ