বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফিলিস্তিনি গণহত্যার আন্তর্জাতিক তদন্তে আমেরিকার বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: গাজা ভূখণ্ডে ইসরাইলের গণহত্যার স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহবানের ক্ষেত্রেও নিরাপত্তাপরিষদকে যুক্তরাষ্ট বাধা দিয়েছে।

পাশাপাশি ইসরাইলকে সংযম-অবলম্বনের উৎসাহ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন।

কিছু কূটনৈতিক উৎস জানায়, গাজার রক্তাক্ত ঘটনায় স্বাধীন একটি তদন্ত করার জন্য করা নিরাপত্তাপরিষদের একটি বিবৃতি যুক্তরাষ্ট আটকে দিয়েছে। প্রস্তাবটিতে ৫৯ বেসামরিক ফিলিস্তিনির শাহাদাতের জন্য গুলি-বর্ষণের নিন্দা জানান হয়।

উল্টো হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন, ‘মানুষদের সংঘর্ষে আহবানের জন্য হামাসের এলোপাতাড়ি ও বেপরওয়া আচরণের কোন ব্যাখ্যা নেই, যা মানুষদের ভয়ংকর বিপদের মুখে ফেলেছে।’

পাশাপাশি গাজার প্রতিবাদকারীদের সাথে আচরণে ইসরাইলকে সংযম অবলম্বনের জন্য চাপ প্রয়োগে উৎসাহ দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’

উল্লেখ্য, গতকাল ইসরায়েল তেলআবিব থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০০ জন।

সূত্র: আলজাজিরা

৪৩ ফিলিস্তিনিকে হত্যা করে মার্কিন দূতাবাস স্থানান্তর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ