বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইসরায়েল একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইসরায়েল একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

লন্ডন সফরে তুর্কি শিক্ষার্থীদের সামনে ভাষণ দেওয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

তিনি গাজায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিন দিনের শোক পালনেরও ঘোষণা দেন।

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের রাজধানী স্থানান্তরের কথা উল্লেখ করে এরদোগান বলেন, মুসলিম বিশ্ব জেরুজালেম হারাবে তুরস্ক তা কখনও সহ্য করবে না।

গতকাল মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের প্রতিবাদে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনি। সে হামলা এ পর্যন্ত ৫৮ জন নিহত ও ২৭০০ জনেরও বেশি আহত হয়েছেন।

এদিকে জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে সোমবার ইস্তানবুলে ছয় হাজার মানুষ জমায়েত হয়ে প্রতিবাদ করেন।

তুরস্কের আনাদুলু এজেন্সি জানিয়েছে, ৫৮ ফিলিস্তিনি নিহত হওয়ার জেরে তুরস্ক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকাও ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে চলে আসতে বলে জানিয়েছে আনাদুলু।

৪৩ ফিলিস্তিনিকে হত্যা করে মার্কিন দূতাবাস স্থানান্তর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ