বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার ‘সম্রাট আকবর সড়কে’র নাম পরিবর্তনের চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ভারতের দিল্লিতে অবস্থিত মোগল সম্রাট আকবরের নামে নামকরণকৃত ‘সম্রাট আকবর সড়ক’ এর নাম পরিবর্তনের চেষ্টা করল। উগ্রবাদী হিন্দুরা সড়কটির রোডসাইনের উপর রাতের আঁধারে ‘মহারাণা প্রতাপ সড়ক’ নামে স্টিকার বসায়।

সরকারি কোনো ঘোষণা বা পদক্ষেপ ছাড়াই সড়কটির নাম পাল্টে ফেলার এমন প্রয়াস করা হয়েছে বলে জানিয়েছে ভারতের টিডিএন বাংলা।

পত্রিকাটির প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অজ্ঞাত ব্যক্তিরা এই নাম পরিবর্তনের চেষ্টা করছিল। বুধবার সম্রাট আকবর সড়কের শুরুতে থাকা ওই নামের রোডসাইনের ওপর নতুন নাম লেখা স্টিকারও লাগানো হয়।

তবে খবর পেয়ে দুষ্কৃতকারীদের হলুদ ও গোলাপি রঙের ওই স্টিকারগুলো পুলিশ এসে তুলে ফেলে।

বুধবার ছিল রাজপুত রাজা মহারাণা প্রতাপের জন্মবার্ষিকী। এ কারণে উগ্রবাদী হিন্দুরা এ কাজটি করেছে বলে ধারণা পুলিশের।

তবে ইতোপূর্বে সরকারি আদেশেই বেশকিছু মুসলিম সড়কের নাম পরিবর্তন করা হয়েছে।

সিলেটে সম্রাট আওরঙ্গজেব আমলের ঈদগাহ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ