শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

কেয়ামতের দিন তার মুখে আগুনের দু’টি জিহ্বা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: কিছু মানুষের স্বভাব হলো, যখন দুই ব্যক্তি, দুই ঘর বা দুই দলের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়া হয়, তখন তারা সব দলের কাছে গিয়ে অন্য দলের বিরুদ্ধে কথা বলে।

মানুষের সামনে  তার সাথে সুন্দর আচরণ করে কিন্তু পেছনে তার দোষ ত্রুটির আলোচনা করে। এরকম ব্যক্তিকে হাদিসে উল্লেখ করা হয়েছে  ذٌو الْوَجْهَيْنِ বা ‘দ্বিমুখী মানুষ’ বলে।

দ্বিমুখী আচরণ এক ধরনের মোনাফেকি ও ধোঁকার একটি প্রকার। রাসুল সা. দ্বিমুখী আচরণ থেকে বেঁচে থাকতে বলেছেন।  উম্মতকে সতর্ক করে বলেছেন, কেয়ামতের দিন এমন ব্যক্তিকে অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে।

হযরত আবু হোরায়রা রা.- থেকে বর্ণিত রাসুল সা. বলেছেন,

تَجِدُوْنَ شَرَّالنَّاسِ يَوْمَ الْقِيَامَةِ ذَاالْوَجْهَيْنِ الَّذِىْ يَاْتِىْ هؤُلاَءِ بِوَجْهٍ وَهؤُلاَءِ بِوَجْهٍ.

তোমরা কেয়ামতের দিন সবচেয়ে খারাপ অবস্থা দেখবে দ্বিমুখী মানুষের; যারা এক দলের কাছে এক মুখে যায়, আরেক দলের কাছে অন্য মুখে যায়।

হযরত আম্মার ইবনে ইয়াসির রা.-থেকে বর্ণিত রাসুল সা. বলেন-

مَنْ كَانَ ذَاوَجْهَيْنِ فِى الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَّارٍ.

যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী আচরণ করে, কেয়ামতের দিন তার মুখে আগুনের দু’টি জিহ্বা থাকবে।

সূত্র: ইসলাহে মুআশারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ