বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ওমরা পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মক্কা-মদিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রমজান মাস সামনে রেখে বিশ্বের মুসলমানদের প্রাণকেন্দ্র মক্কা ও মদিনার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করে বাদশাহ সালমান বলেন, গত বছর থেকে এ বছর দ্বিগুণ ওমরা পালনকরীর আগমন হবে বলে মনে হচ্ছে। তাই সৌদি আরব মহিমান্বিত রমজান মাসকে সামনে রেখে আগত মেহমানদের স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে শেষ করে রমজানে আরো কীভাবে সুন্দর ব্যবস্থাপনা উপহার দেয়া যায় সেটাই চেষ্টা করছে সৌদি সরকার।

বাদশাহ সালমানের ডাকা এক সরকারি মিটিংয়ে এসব কথা বলেন তিনি।

বাদশা সালমান আরো বলেন, এবার রমজান মাসকে উপলক্ষ্য করে মক্কার সব দিক ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বিশেষ করে জমজম পানির ব্যবস্থাপনা আগের থেকে উন্নত করা হয়েছে।

এছাড়া রমাজানে বিভিন্ন দেশ থেকে আগত ওমরা পালনকারীদের জন্য বিমানবন্দরে আলাদা পোর্টেরও ব্যবস্থা করা হয়েছে।

বাদশাহ বলেন, আমরা চেষ্ট করেছি রমজান উপলক্ষে মক্কা মুয়াজ্জমায় যিয়ারতের উদ্দেশ্যে আসা মেহমানদের যেনো কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়। তারা যেনো সুন্দরভাবে ইবাদত ও যিয়ারত-তাওয়াফসহ ওমরার সব কাজ ভালোভাবে আদায় করতে পারে।

আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 

আরো পড়ুন- লেবাননে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ ইসরায়েল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ