বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

দূতাবাস সরানোর আগেই ‘সড়ক নির্দেশক’ সেঁটে দিল ইসরাইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ফিলিস্তিনের আল কুদসে যুাক্তরাষ্ট্রের দূতাবাস সরনোর এক সপ্তাহ আগেই সেখানে স্ট্রিট সাইন বা সড়ক নির্দেশক লাগিয়ে দিয়েছে দখলদার ইসরাইল।

দক্ষিণ কুদসের যেখানে আগামী ১৪ মে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরানোর কথা ছিল ঠিক তার পাশের একটি সড়কে  পথ নির্দেশনাসংবলিত ফলকগুলো স্থাপন করা হয়।। সেখানে আরবি, হিব্র ও ইংরেজি ভাষায় নির্দেশনা দেয়া হয়েছে।

আল জাজিরা খবরে বলা হয়েছে, দূতাবাস সরানো উপলক্ষে ট্রাম্প সরকার বড় ধরনের এক নৈশভোজের আয়োজন করতে যাচ্ছে। সেখানে ১ হাজার মেহমানকে আমন্ত্রণ জাননো হয়েছে।এর মধ্যে, যুক্তরাষ্ট্রের ৩০০শ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি থাকছেন বিতর্কিত ঘোষণা প্রদানকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ওই সড়ক নির্দেশক লাগানোর কড়া প্রতিবাদ করছে ফিলিস্তিনের বিভিন্ন ছাত্র সংগঠন ও হামাস। এ ছাড়া সোশ্যাল মিডিয়াতেও এর কড়া সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ৬ ডিসেম্বর ইসরাইলে থাকা যু্ক্তরাষ্ট্রের দূতাবাস ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে ফিলিস্তিনের আল কুদসে সরিয়ে নেয়ার ঘোষণা দেন।

তখন ফিলিস্তিনসহ সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিশ্ব মুসলিম উম্মাহ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। কিন্তু ট্রাম্প বিশ্ব মতামত উপেক্ষা করে নিজ সিদ্ধন্তে অটল থাকেন।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ