শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

তিনমাস বয়সী ছেলেকে নিয়ে ওমরায় মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিনমাস বয়সী ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম। গত ফেব্রুয়ারিতে তিনি বাবা হয়েছেন।

আজ শুক্রবার ভোরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করার মাধ্যমে এ তথ্য ভক্তদের জানান তিনি।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মুশফিক-মন্ডি (জান্নাতুল কেফায়াত মন্ডি) দম্পতির কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুত্র মায়ানকে কোলে নিয়ে কাবার সামনে দাঁড়ানো একটি ছবি আপলোড করেন মুশফিক।

বাংলাদেশ ক্রিকেট লিগ শেষ করে বর্তমানে ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প।

ছুটির ফাঁকে পবিত্র ওমরাহ সেরে নিলেন মুশফিক।

মসজিদের পাশেই পরম শান্তি: মুশফিক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ