বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভারত জুড়ে বিস্ময়, হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা মসজিদ বানালেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাঞ্জাবের মাম গ্রাম। সাম্প্রদায়িক সম্প্রীতির থেকে এ কাজ করেছে হিন্দু ও শিখ গ্রামবাসীরা।

মাম গ্রামে একটি মন্দির নির্মাণে কাজ করছিলেন এক মুসলিম শ্রমিক নাজিম খান নামের । মন্দির থাকলেও কাছাকাছি কোনো মসজিদ না থাকায় হিন্দু ও শিখরা মিলে সিদ্ধান্ত নেয় তারা মসজিদ বানিয়ে দিবে।

যদিও ওই গ্রামে মুসলিম রয়েছেন প্রায় ৪০০ পরিবার। আর্থিক অনটনের কারণে চাঁদা তুলেও মসজিদ বানানো সম্ভব হচ্ছিল না অনেক দিন ধরে।

তাই যে মন্দিরে কাজ করছিলেন নাজিম, সেই মন্দির কমিটির কাছে অনুরোধ করেছিলেন মসজিদ বানাতে সাহায্য করার জন্য। সপ্তাহখানেকের মধ্যেই মন্দির কর্তৃপক্ষ মসজিদের জন্য জমি দান করে।

আর  মসজিদ নির্মাণে আর্থিক সাহায্যে এগিয়ে আসেন শিখরা। নাজিম বলছেন, ‘‌আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম।

দু’‌মাসের চেষ্টায় বানানো হয় মাম গ্রামের মসজিদটি। পাঞ্জাবের লোকেদের মুখে মুখে এখন মসজিদ বানাতে হিন্দুদের জমি আর শিখদের অর্থ দেয়া নিয়ে কথা হচ্ছে। কোনো সম্প্রদায়ের কারও কোনো ক্ষোভ নেই। গ্রামে মসজিদের পাশে রয়েছে হিন্দুদের মন্দির আর শিখদের গুরুদ্বার।

আরো পড়ুন- নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ