বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: নাইজেরিয়ায় উত্তরপূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মুবি শহরে ওই বিস্ফোরণে ঘটনায় আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

আদামাওয়া প্রদেশের পুলিশ কমিশনার আব্দুল্লাহি ইয়ারিমা বলেছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী দুপুর ১টার দিকে মসজিদে বোমার বিস্ফোরণ ঘটায়। আর মুসল্লিরা বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে যাওয়ার সময় মসজিদের ২০০ মিটার দূরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রদেশটির পুলিশের মুখপাত্র ওসমান আবুবকর বলেছেন, আমি এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থল বোমা নিষ্ক্রিয়কারী দল ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা ঘিরে রেখেছে।

গেলো ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মুবি মসজিদে হামলার ঘটনা ঘটলো। গেলো বছরের নভেম্বরে ফজরের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়।

আদামাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা হাম্মান ফুরো মঙ্গলবারের হামলাকে ‘বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, তারা একজন যুবককে সুইসাইড ভেস্ট পরে মসজিদে ঢুকতে দেখেছেন।
কেউই তাৎক্ষণিকভাবে ওই হামলা দুটির দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ বলছে, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি বোকো হারামই চালিয়েছে।

আরো পড়ুন-৮৩ লাখ ভিডিও মুছে ফেললো ইউটিউব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ