শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

হাফেজ জাফর; টুুপির সঙ্গে যার জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাদী
আওয়ার ইসলাম

পার্থিব জীবনে টিকে থাকতে হলে আমাদের বিভিন্ন প্রয়োজনের মুখোমুখি হতে হয়।

জীবিকা নির্বাহের তাগিদে বেছে নিতে হয় বিভিন্ন পথ। এজন্য আল্লাহ তায়ালাও আমাদের জন্য তার বৈধতা দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো। (সুরা জুমা, আয়াত: ১০)

কিন্তু, উপার্জনের যে কোনো পথেই আমরা চলতে পারি না, চলার পথটাও আল্লাহ তায়ালার মর্জি অনুযায়ী হতে হয়। তিনি বলেছেন, আল্লাহ বেচাকেনা বৈধ করেছেন, আর সুদকে করেছেন অবৈধ। (সুরা বাকারা, আয়াত: ২৭৫)

তিনি আরও বলেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে পরস্পরের সম্মতিতে ব্যবসা হলে ভিন্ন কথা। ( সুরা নিসা, আয়াত: ২৯)

অন্যদিকে ব্যবসায়ীদের সম্পর্কে আমাদের নবি করিম স. বলেছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবী-সিদ্দিক-শহিদগণের সঙ্গে থাকবেন।

কাজেই ব্যবসার প্রতি মানুষের উৎসাহের শেষ নেই। তবে সবাই কোটি টাকার বিজনেস খুলে বসে না, সে সাধ্যও সবার নেই। ন্যাচারাল এটা হয়ও না।

শরী‘আতের দৃষ্টিতে শবে বরা‘আত

কুরআনে কারিমে সুরা জুখরুফের ৩২ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, আমি মর্যাদায় কতককে কতকের ওপর উন্নীত করেছি, যেনো একে অপরের থেকে উপকৃত হতে পারে।

সৃষ্টিসমাজের প্রায় সবটুকুই আল্লাহ তায়ালা ন্যাচারাল করে করে দিয়েছেন। এজন্য একটি বিষয় আরেকটি বিষয়ের সঙ্গে ওতপ্রোত জড়িত দেখতে পাই।

সবাই এক লেভেলের হলে সবকিছু এলোমেলো আউলা হয়ে যেত। অতএব, যুক্তিসংগত কারণেই একে অপরের চেয়ে মর্যাদায় উন্নীত।

এজন্য অনেকে কোটি টাকার বিজনেস খুলে বসলেও অনেককে সন্তুষ্ট থাকতে হয় ফুটপাতের ছোট্ট দোকানটি নিয়েই, শুধু টুপি বিক্রি করেই জীবিকা নির্বাহ করতে হয় অনেকেরই।

আজ এমনই একজন টুপি বিক্রেতার জীবনের কিছু কথা তুলে ধরবো।

তার নাম জাফর। চাঁদপুরের মানুষ তিনি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ফুটপাতের ওপর ছোট্ট দোকানে বসে দীর্ঘ বার বছর ধরে টুপি বিক্রি করে আসছেন। এই ১২ বছর শুধু টুপি বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিনি।

টুপি বিক্রি ছাড়া অন্যকোনো কাজের সঙ্গে জড়িয়ে আছেন কিনা জানতে চাইলে কিছুটা গর্বের সঙ্গেই বলেন, না, শুধু টুপি বিক্রি করাই আমার কাজ।

তার পরিবার সম্পর্কে জানতে চাইলে বলেন, এমনিতে মা-বাবা ভাইবোন সবাই আছেন বাড়িতে, তবে আমার নিজের সংসাà¦