মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

স্পেনজুড়ে ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক তরুণীর ওপর ষাঁড়দৌড়ের উৎসবে যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ৫ জনের শাস্তির দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।

অভিযুক্তদের সম্প্রতি আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছে। সে ঘটনার প্রতিবাদে স্পেনের বিভিন্ন শহরে তুমুল বিক্ষোভ হয়েছে।

১৮ বছর বয়সী এক তরুণীর ওপর ২০১৬ সালের জুলাইয়ে পাম্পলোনার সান ফেরমিন ফেস্টিভালে হামলার ঘটনা ঘটে। এতে ৫ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। পুলিশ পরে ওলফ প্যাক গ্রুপের ওই ৫ সদস্যকে গ্রেপ্তার করে। ২০১৬ সাল থেকেই তারা জেল খাটছিলেন।

স্পেনের রাজধানী মাদ্রিদসহ ডজনখানেক শহরে হওয়া এসব প্রতিবাদে ক্রুদ্ধ হাজারো বিক্ষোভকারী আদালতের এ সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়ে অপরাধীদের সাজা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

যৌন নিপীড়ণের অভিযোগে ওই পাঁচ ব্যক্তিকে আগেই নয় বছরের কারাদ- দেয়া হয়েছিল। তবে এবার তাদের খালাস দেওয়া হলে বিক্ষোভ শুরু হয়।

স্পেনের আইনে ধর্ষণ ও যৌন নিপীড়ন আলাদা হওয়ায় আদালত তাদের পক্ষে রায় দেয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, পাম্পলোনার ষাঁড়দৌড়ের উৎসবের মধ্যে ভোরের দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই পাঁচ ব্যক্তি তরুণীটির ওপর হামলে পড়ে, কাপড়চোপড় খুলে ফেলে তাকে ধর্ষণও করে। পরে আক্রান্ত নারীর ফোনও চুরি হয়ে যায়।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ