শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বেফাকের হিফজুল কুরআন শিক্ষিকা প্রশিক্ষণ শুরু ২৩ অক্টোবর ১০ অক্টোবর হবিগঞ্জে আসছেন মাওলানা মামুনুল হক  জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশে বক্তারা বলেছেন, জনগণের দুর্ভোগ উপেক্ষা করে কোনো সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে না। জনগণকে বারবার উপেক্ষা করে ক্ষমতায় থাকা যাবে না।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। তিনি বলেন, বিএনপি সরকার শপথ গ্রহণের পর থেকেই দেশের ৭০ শতাংশ জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। সাত মাসেও সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জনগণের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করা সরকারের অন্যতম দায়িত্ব হলেও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে। মানুষের আয় বাড়ছে না, অথচ প্রতিদিন বাড়ছে জীবনযাত্রার ব্যয়। চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। বাজারে অসাধু সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা ফয়সাল আহমদ বলেন, অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনগণের ওপর থেকে অতিরিক্ত ব্যয়ের বোঝা কমাতে হবে। জনগণের ন্যায্য দাবি ও অধিকারকে সম্মান জানিয়ে তাদের দুর্ভোগ লাঘবে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সহসভাপতি মাওলানা উমর ফারুক মতুব্বর।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ, ঢাকা মহানগর দক্ষিণের সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল বিভাগের সম্পাদক আহমাদ মুরসালিন এবং ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, বাইতুল মাল সম্পাদক জসিম উদ্দিন, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল-আমিন, সহপ্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, মজলিসে আমেলার সদস্য সাইফুল ইসলাম লিটন ও জাকির হোসাইন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্পাদক আবদুল আহাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফিসহ মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল।

সমাবেশ থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ