শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮


১০ অক্টোবর হবিগঞ্জে আসছেন মাওলানা মামুনুল হক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে হবিগঞ্জজুড়ে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আবদুল আজিজ, মুফতি মোহাম্মদ উল্লাহ এমপি, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হাসান জুনাইদ, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা আবদাল হোসেন খান ও মাওলানা জাহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশকে ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ধর্মীয় অঙ্গনের অনুসারীদের মধ্যেও এ সমাবেশ নিয়ে আলোচনা চলছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, তেল-গ্যাস ও বিদ্যুৎসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বক্তব্য তুলে ধরা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ নাগরিক সমাবেশের মাধ্যমে সমসাময়িক জাতীয় ইস্যু ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ সাদিক জানান, নাগরিক সমাবেশ বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

তিনি হবিগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণ, নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষকে সমাবেশে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য আন্তরিক আহ্বান জানান।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ