সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

সৌদি বিমান হামলায় হুথি জোটের রাজনৈতিক প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রাজনৈতিক প্রধান সালেহ আল সামাদ নিহত হয়েছেন।

হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভি গতকাল সোমবার জানিয়েছে সালেহ আল সামাদ যিনি ইয়েমেনের রাজধানী সানা শাসনকারী সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি গত বৃহস্পতিবার সৌদি জোটের বিমান হামলায় নিহত হন।

হুথিরা আরও জানিয়েছে, তারা মাহদি আল মাশাতকে সালেহ আল সামাদের স্থলাভিষিক্ত করেছে।

গতকাল সোমবার একটি টেলিভিশন বক্তৃতায় হুথি প্রধান আবদুল মালিক আল হুথি বলেন সেই বিমান হামলায় মোট সাত ব্যক্তি নিহত হয়।

তিনি বলেন, এই অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের দেশ ও জনগণের মনোবল ভাঙতে পারবে না।

হুথি প্রধান এই হামলার যথাযথ প্রতিউত্তর দেওয়ারও হুমকি দেন।

আল জাজিরা থেকে মর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ