শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

জাহাজ খেকো মাছ তৈরি করছে তুরস্ক! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: শত্রুজাহাজ পর্যবেক্ষণ ও ধ্বংসে মৎসাকৃতির বিশেষায়িত সামুদ্রিক রোবট তৈরি করছে তুরস্ক।

লাইফ ইউ আর নামক রাশিয়ান ওয়েবসাইটের সূত্রে আরটি জানায়, ওয়াটটোজ নামক এ রোবট মূলত তারাবযুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু বৈজ্ঞানিক ও তুরস্কের সামরিক বাহিনীর বিশেষজ্ঞদের প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিষয়ক পারষ্পারিক সহযোগিতার মাধ্যমেই হয়েছে।

জলরাশিতে নিরাপদে ভালভাবে চলার জন্যে এ রোবোটকে এমনভাবে তৈরি করা হয়েছে, যেটাকে ‘সমুদ্রশয়তান’ নামক মাছের মতো দেখা যায়।

https://www.youtube.com/watch?time_continue=92&v=fTDcb2nyzJk

তিনটি ইন্জিন ও কয়েকটি ব্যাটারি যুক্ত এ মাছ অনায়াসে বার ঘন্টা চলতে পারে। পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইস যুক্ত করার ফলে এটা বেশ কয়েক কিলোগ্রাম বিষ্ফোরক বহন করতে পারে, যা শত্রুজাহাজ খতম করতে অসাধারণ কার্যকর।

আরটি থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

আরআর