শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক

ইতিহাসে ব্রিটিশ সম্রাজ্যের কলিজা কাঁপানো ৫ নিষ্ঠুরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ব্রিটিশ ব্রিটেনের বিশেষণীয় রূপ। ব্যুৎপত্তি অনুসারে British শব্দটি Pretannic থেকে এসেছে, যা বৃহৎ ব্রিটেন ও আয়ারল্যান্ডের অধিবাসীদের একসাথে নির্দেশ করার জন্য ব্যবহার করা হত।

ব্রিটিশ সাম্রাজ্য বিষয়ে কয়েকদিন আগে ব্রিটিশদের মধ্যেই এক সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায় ওই সাম্রাজ্য নিয়ে গর্ব করেন ৪৪ শতাংশ। আরো ৪৩ শতাংশ একে ভালো বলেই দাবি করে।

এমন অনেক সমীক্ষায় একটি বিষয়ই দেখা যায়, ব্রিটিশরা স্বাভাবিকভাবে আগে থেকেই সাম্রাজ্য নিয়ে গর্ববোধ করে। খুব কম ব্রিটিশই আছে যারা ওই সাম্রাজ্যকে খারাপভাবে দেখে।

ব্রিটিশদের এমন গর্ব থাকতেই পারে, কারণ ১৯২২ সালেও বিশ্বের পাঁচভাগের একভাগ ছিল ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত। এমনকি কথাও প্রচলিত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো ডোবে না।

তবে ব্রিটিশ সম্রাজ্যের পুরো ইতিহাস ভালোভাবে জানা হলে সমীক্ষার ফল ভিন্ন হতে পারত। ব্রিটিশ শাসনামলেই ঘটেছে অনেক গণহত্যা। এ ছাড়া ব্রিটিশ সাম্রাজ্যেই ঘটেছে অনেক দুর্ভিক্ষ যে জন্য ব্রিটিশদের অর্থনৈতিক নীতিকেই দায়ী করা হয়।

ব্রিটিশ সম্রাজ্যের পাঁচটি বড় নিষ্ঠুরতার কথা তুলে ধরেছে ব্রিটেনেরই সংবাদমাধ্যম। ইনডিপেনডেন্ট।

বয়ার কনসেনট্রেশন ক্যাম্প

স্বাধীনতাকামী অ্যাংলো বয়ারদের সঙ্গে ব্রিটিশ ও আইরিশদের মধ্যে হয় বয়ার যুদ্ধ। ১৮৯৯ থেকে ১৯০২ সাল পর্যন্ত চলে দ্বিতীয় বয়ার যুদ্ধ। এই যুদ্ধে বিজয়ী হয় ব্রিটিশ সাম্রাজ্য। যুদ্ধ শেষে কনসেনট্রেশন ক্যাম্পে স্থান হয় এক লাখ সাত হাজারের বেশি বয়ারের, যার বেশির ভাগই ছিল নারী ও শিশু।

রোগ-শোক, খাবারের স্বল্পতাসহ নানা কারণে কনসেনট্রেশন ক্যাম্পেই মৃত্যু হয় ২৭ হাজার ৯২৭ জনের। আর কত হাজার যে কালো মানুষ মারা গেছে তার কোনো হিসাবই রাখা হয়নি।

অমৃতসরে গণহত্যা

১৯১৯ সালের ১৩ এপ্রিল। ভারতের অমৃতসরে ব্রিটিশবিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের জালিয়ানওয়ালা বাগানে আটকে রেখে গুলি চালায় ব্রিটিশরা। গুলি চালনাকারী ব্রিটিশদের অধীনস্ত গুর্খা সেনা হলেও এর নির্দেশদাতা ছিলেন ব্রিটিশ ব্রিগেডিয়ার রেজিনাল ডায়ার।

গোলাবারুদ শেষ না হওয়া ভারতীয় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। ১০ মিনিটের ওই চরম à¦