শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নারীর সাথে হাত মেলানো নিয়ে ব্রিটিশ লোকের সঙ্গে হুজুরের কথোপকথন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালিহা ইসলাম: একজন ব্রিটিশ লোক এক মাওলানাকে জিজ্ঞেস করলেন, একজন পুরুষের সাথে একজন নারীর হাত মেলানো (হ্যান্ডশেক করা) ইসলামে নিষিদ্ধ কেনো?

তিনি উত্তর দিলেন, ‘আপনি কী রাণী এলিজাবেথের সাথে হাত মেলাতে পারবেন?

ব্রিটিশ লোকটি বললো ‘অবশ্যই নয়, শুধুমাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট লোকরাই তার সাথে হাত মেলানোর সুযোগ পায়।’

তখন মাওলানা বললেন, ‘আমাদের কাছে আমাদের নারীরা তেমনি রাণীর মত সম্মানিতা এবং নারীরা কোনো অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলায় না।’

ব্রিটিশ লোকটি মাওলানাকে আবার জিজ্ঞেস করলেন, ‘আপনাদের নারীরা কেনো শরীর ও চুল ঢেকে রাখে?

হুজুর হাসলেন এবং দু’টি মিষ্টি নিলেন। কটি মিষ্টি খোলা রাখলেন এবং অপরটিকে ঢেকে নিলেন। তারপর তিনি দু'টি মিষ্টিকেই নোংরা মেঝেতে ফেললেন এবং ব্রিটিশ লোকটিকে প্রশ্ন করলেন, ‘আমি যদি আপনাকে এই দু'টি মিষ্টির একটি বেছে নিতে বলি আপনি কোনটি বেছে নিবেন?’

ব্রিটিশ লোকটি উত্তর দিলো, ‘অবশ্যই যেটি ঢাকা আছে সেটি।’

মাওলানা বললেন, ‘ঠিক এভাবেই আমরা আমাদের নারীদের মূল্যায়ন করি ও দেখি।’

-গল্পটি ইন্টারনেটে বহুল প্রচলিত 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ