বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শ্যালিকাকে দুলাভাইয়ের বিয়ের প্রস্তাব: রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়বোনের সঙ্গে বিয়ের পর থেকেই শ্যালিকাকে ‘উত্ত্যক্ত করতেন’ দুলাভাই। পরে শ্যালিকাকে বিয়েরও প্রস্তাব দেন সেই দুলাভাই।

কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় শ্যালিকার শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে ভারতের হাওড়া জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ওই তরুণীর শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গেছে। এখন তিনি উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর তরুণীর দুলাভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ভারতের জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার ওই তরুণীর বিয়ে ঠিক করা হয়েছিল। এ খবর জানতে পেরে শ্যালিকাকে ওই যুবক নিজেই বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু শ্যালিকা সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ঘুমন্ত অবস্থায় তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়।

ওই তরুণীর অভিযোগ, তার বড়বোনের সঙ্গে বিয়ের পর থেকেই দুলাভাই তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। আগামী সোমবার তার বিয়ের দিন ঠিক হওয়ায় দুলাভাই আরও বেশি ‘কু-প্রস্তাব’ দিতে থাকেন।

এক পর্যায়ে শ্যালিকাকে ওই যুবক বিয়ে করতে চান। কিন্তু তাতে রাজি না হওয়ায় গতকাল রাতে ঘুমের মধ্যে হঠাৎ তরুণীর শরীরে অ্যাডিস নিক্ষেপ করেন তার দুলাভাই।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ