শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

মা হারানো ফখরুলকে ওবায়দুল কাদেরের সান্ত্বনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের মৃত্যুতে তাকে ফোন করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ফাতিমা আমিন মারা যান।

এ খবর শোনার পর পরই মির্জা ফখরুলকে সমবেদনা জানাতে ওবায়দুল কাদের ফোন করেন বলে জানান আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ফোনে ফখরুলকে ওবায়দুল কাদের বলেন, আমিও কয়েক দিন আগে মাকে হারিয়েছি। মা হারানোর ব্যথা আমি বুঝি। আমি আপনার সমব্যথী। আপনি এই শোক কাটিয়ে উঠুন। আল্লাহর কাছে আপনার মায়ের জন্য দোয়া ও প্রার্থনা করি।

এ সময় মির্জা ফখরুলের কাছে তার মায়ের দাফনের বিষয়ে জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফখরুল জানান, তার মাকে ঠাকুরগাঁওয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তখন এ বিষয়ে কোনো ধরনের সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে তা জানানোর জন্য বলেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান।

এ খবর শোনার পর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমা বেগম ফজিলাতুন্নেসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ