শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

কোটা সংস্কারের খুবই প্রয়োজন; ঢাবি ভিসি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, কোটা সংস্কারের প্রয়োজন যৌক্তিক এবং বিশ্ববিদ্যালয় এমন না যে স্থিতিশীল প্রক্রিয়ায় থাকে। বিশ্ববিদ্যালয় একটি চলমান প্রক্রিয়া যেখানে সব সময় সংস্কারকে স্বাগত জানায় এবং আমরা একেবারে যৌক্তিকভাবে মনে করি কোটা সংস্কারের খুবই প্রয়োজন আছে।

তিনি বলেন, কোটা সংস্কারের যে দাবিটি, সেটি আমার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সংস্কারের প্রতি সংহতি জ্ঞাপন করে আমরা কিন্তু সরকারকে বলেছি যে দ্রুত একটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হোক, যাতে তাদের এই জীবনে একটি স্বাভাবিক জীবন চলে আসে।

কারণ এই শিক্ষার্থীরা প্রত্যেকেরই এমন তাদের অভিবাবক, বাবা-মা, দেশের এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিও তাদের দায়বদ্ধতা আছে এবং কখনো তারা ক্লাসও বর্জনও করেনি, আর পরীক্ষাও বর্জন করেনি। শুধুমাত্র সংস্কারের আন্দোলনে গিয়ে তারা এই বক্তব্যগুলো দিয়েছে এবং কতগুলো যৌক্তিক সংস্কারের কথা বলেছে যে যুগের পরিবর্তনের সাথে এই পরিবর্তনটা খুবই জরুরি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ