বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

স্কুল শিশুদের নিরাপত্তার দায়িত্ব নিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
আওয়ার ইসলাম

সরকারি বাহিনীর আক্রমণের মুখে বন্ধ হয়ে যাওয়া স্কুল শিশুদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে  তালেবানরা। তাদের আশ্বাসে তালেবান নিয়ন্ত্রণাধীন দক্ষিণ কাবুলের কয়েক ডজন স্কুলে ফিরতে শুরু করেছে শিশুরা।

সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর তালেবান নেতারা তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় এবং প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার স্কুল খুলে দেয়।

লগার প্রদেশের গভর্নরের মুখপাত্র সেলিম সালেহ বলেন, আমরা আশা করছি, আজ-কালের মধ্যে (৭ ও ৮ এপ্রিল) বন্ধ হওয়া স্কুল চালু হবে। অন্তত ৩০টি স্কুল খুলে দেয়া হবে।

এতে প্রায় বারোশো শিক্ষার্থী স্কুলে ফিরতে পারবে।

সরকারি বাহিনীর আক্রমণ শুরু হলে শিশুদের নিরাপত্তার জন্য গত ৩১ মার্চ স্কুলগুলো বন্ধ করে দেয় তালেবান।

উল্লেখ্য, গত সপ্তাহে আফগান সরকার সমর্থিত ন্যাটো বাহিনীর আক্রমণে একটি মাদরাসার শতাধিক হাফেজ শিক্ষার্থী প্রাণ হারায়।

রেডিও ফ্রি ইউরোপ থেকে নিহার মামদুহ’র অনুবাদ

কোটা পদ্ধতি চান না আলেমরাও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ