বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পূর্ব ঘৌতার শেষ বিদ্রোহী ঘাঁটি দৌমায় সন্দেহভাজন রাসায়নিক হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। সিরিয়ায় কর্মরত চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স একথা জানিয়েছে।

সেচ্ছাসেবীদের সংগঠন ‘হোয়াইট হেলমেট’ এর টুইটারে পোস্ট করা ছবিতে একটি বেজমেন্টে শায়িত বেশকিছু মৃতদেহ দেখা গেছে। তারা জানিয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে কোন নিরপেক্ষ মাধ্যম থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

সিরিয়া ও তাদের প্রধান সহযোগী রাশিয়া এই ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এটিকে রাশিয়ার মদদপুষ্ট সিরিয়ান আক্রমণ বলে অভিহিত করেছে।

তবে রাশিয়া সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে। রোববার মস্কো থেকে এক বিবৃতিতে অভিযোগের প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে মেজর জেনারেল ইউরি ইয়েভতুশেঙ্কো বলেন, আমরা যুক্তরাষ্ট্রের মন্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছি।

তিনি আরও বলেন, আমরা তৈরি আছি। দৌমা যখনই বিদ্রোহী মুক্ত হবে তখনই আমরা সেখানে রাশিয়ার বিশেষদল প্রেরণ করবো সেখানকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত ও তথ্য সংগ্রহ করতে, যাতে আমরা প্রমাণ করতে পারি যে যুক্তরাষ্ট্রের দাবি ভিত্তিহীন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ