শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

আবারো জার্মানিতে গাড়ি হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারোা রক্তাক্ত ইউরোপ। ঘটনাস্থল এবার জার্মানির মনস্টার৷ বেপরোয়া গতিতে আসা গাড়ি উঠে গেল ফুটপাতে৷ এ ঘটনায় এ পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

জার্মানির পুলিশ বলছে, যে গাড়ী চালক এই কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে। তবে জার্মান পুলিশ এ হামলার ঘটনাটিকে এখন পর্যন্ত `সন্ত্রাসবাদী হামলা` বলে বর্ণনা করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় পথচারীদের ওপর চলন্ত গাড়ি তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে তিউনিশীয় এক শরণার্থীর ট্রাক চালিয়ে দিলে ১২ জন নিহত হন। সূত্র: বিবিসি

আরও পড়ুন : ইউরোপে মুসলিম বিদ্বেষ দূর করতে তুরস্কের অন্যরকম উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ