বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত

দিনাজপুরে ফিল্মি স্টাইলে ৪০টি ছাগল লুট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিল্মি স্টাইলে দিনাজপুরের চিরিরবন্দরের একটি খামারে ছাগল লুটের ঘটনা ঘটেছে। খামারের পাহারাদারদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-চোখ বেঁধে ৪০টি ছাগল লুট করে নেয় দুর্বৃত্ত্বরা।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিৎপুর বাজার এলাকায় শাহ আলম সবুজের আয়শা ফার্মে এ লুটের ঘটনা ঘটে। শুক্রবার এ ঘটনায় খামারের মালিক শাহ আলম সবুজের বাবা শহিদুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন : রাসুল সা. এর উট, গাধা, খচ্চর, ছাগল ও ঘোড়াগুলো: মাওলানা তারিক জামিল

খামার মালিকের বাবা শহিদুল ইসলাম জানান, আমার ছেলে উচিৎপুর বাজারের কাছে ১ বছর আগে একটি ছাগলের খামার দেয়। ওই খামারে আড়াই শতাধিক ছাগল ছিল। দুর্বৃত্ত্বরা বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে খামারের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে পাহারাদারদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। এরপর তারা ৪০টি ছাগল ট্রাকে তুলে নিয়ে যায়।

খামারের পাহারাদার মজিবর রহমান ও সাদেকুল ইসলাম জানান, রাতে ১৫-১৬ জন অতর্কিতভাবে খামারে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পড়নের কাপড় দিয়ে তাদের হাত-চোখ বেঁধে ফেলে। এরপর তারা ছাগলগুলো তাদের ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যায়।

চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’

আরও পড়ুন : সকালে ঘুম থেকে উঠেই যে ১০ কাজ করবেন না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ