রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব

ভারতে প্রতিমন্ত্রীর মর্যাদা পেল ভারতের পাঁচ ‘বাবা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতের মধ্যপ্রদেশে বিজেপি সরকার হিন্দুধর্মের পাঁচজন সাধু বা ধর্মগুরুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়ার পর তা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।খবর বিবিসির।

কংগ্রেস বলছে, নির্বাচনী বছরে এসে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট পাওয়ার আশায় এ ধরনের রাজনীতি করছে বিজেপি।

নয়াদিল্লিতে কংগ্রেস নেতা রাজ বাব্বার বলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্যই তারা (বিজেপি) এই বাবাদের বেছে নিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া পাঁচ 'বাবা' হলেন, কম্পিউটার বাবা, নরমাদ আনন্দ মহারাজ, হরিহর আনন্দ মহারাজ, ভাইয়ু মহারাজ ও পণ্ডিত যোগেন্দ্র মহান্ত।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাঁচ ধর্মীয় গুরুকে অন্তর্ভুক্ত করা হয়েছে নর্মদা নদী রক্ষায় গঠিত একটি কমিটিতে। এই পাঁচ বাবা প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন।

তবে এ ঘটনা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার জবাব দিয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া কম্পিউটার বাবা। তিনি বলেন, এতে দোষের কী আছে? আমাদের কাজের জন্যই আমরা পুরস্কার পেয়েছি।

আরও পড়ুন : বাবা আসে গভীর রাতে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ