শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

সৌদির কাছে সিরিয়া যুদ্ধের সামরিক ব্যয় দাবি করেছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সৌদি আরবের কাছে সিরিয়া যুদ্ধের সামরিক ব্যয় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।হোয়াইট হাইসের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ট্রাম্প বলেছেন, সৌদি আরব যদি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি দেখতে চায় তাহলে তাদের ওয়াশিংটনকে তার ব্যয়ভার পরিশোধ করতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতাদের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাম্প বলেন, আমরা আইএসকে পরাজিত করার কাজ প্রায় শেষ করে ফেলেছি। শিগগিরই আমরা অন্যদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে একটি নতুন সংকল্পে আসব। সৌদি আরব চাইছে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় আরও অবস্থান করুক। তবে এ জন্য মার্কিন সামরিক ব্যয় তাদেরই বহন করতে হবে।

তিনি বলেন, আমরা এ যুদ্ধে কী পেয়েছি? শুধু লাশ আর ধ্বংসস্তূপ। অথচ আমাদের খরচ হয়েছে ৭ ট্রিলিয়ন ডলার। তাই সিরিয়ায় আমরা আর নিজেদের অর্থ ব্যয় করতে চাই না।

এর আগে সোমবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্র-সৌদি কৌশলগত অংশীদারত্ব এবং ফিলিস্তিন-ইসরাইল শান্তি পরিকল্পনাসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। সূত্র : আল জাজিরা।

আরও পড়ুন : সিরিয়া ইস্যুতে রাশিয়া, ইরান ও তুরস্কের বৈঠক

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ