শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘দেশ ভালোভাবে চললে হামিদুল হক তিনবার মন্ত্রী হতেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যদি দেশ ভালোভাবে চলতো, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই হামিদুল হক বীর প্রতীক হয়তো তিনবার মন্ত্রী হতেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

আজ বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায় কাদেরিয়া বাহিনীর সহকারী বেসামরিক প্রধান ও সখীপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান আলহাজ হামিদুল হক বীর প্রতীকের প্রথম জানাযা নামাজের পূর্বে সরকারি সখীপুর পি এম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি কিন্তু মুক্তিযোদ্ধারা সবচেয়ে অবহেলিত।

মুক্তিযোদ্ধাদের জীবিত কালে সম্মান করা হয়না। মরে গেলে সরকারি প্রশাসনও তাকে সালাম জানাতে আসে। সেই প্রশাসন জীবিত কালে তাঁদের কি পরিমান অবহেলা করে তা প্রশাসনই জানে।

উল্লেখ্য, কাদেরিয়া বাহিনীর সহকারী বেসামরিক প্রধান, সখীপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান ও কেজিকে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ হামিদুল হক বীর প্রতীক আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বাধ্যক জনিত কারনে মৃত্যু বরণ করেন।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তাঁর স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে যান। জানাযা নামাজ শেষে কীর্ত্তন খোলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিরপেক্ষ ভোটে আ.লীগ ২০ আসনও পাবে না: কাদের সিদ্দিকী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ