রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব

ইসরাইলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন : আরব লীগকে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক লোকজনকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

আরব লীগের মহাসচিব আহমদ আবুল গেইতের সঙ্গে গতকাল সোমবার ফোনালাপে হামাস প্রধান ইসমাইল হানিয়া এ আহ্বান জানান। ইস্যুটি জাতিসংঘে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। ইসরাইলি হত্যাকাণ্ডের বিষয়টি পর্যালোচনার জন্য আরব লীগ আজ জরুরি বৈঠকে বসবে।

আরব লীগে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত দিয়াব আল-লুহ জানিয়েছেন, তার দেশ আরব লীগে একটি স্মারকলিপি জমা দিয়েছে। এতে স্থায়ী প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানানো হয়।

আরব লীগের ফিলিস্তিন বিষয়ক সহকারী মহাসচিব সাঈদ আবু আলী জানিয়েছেন, সৌদি আরব জরুরি এ বৈঠকে সভাপতিত্ব করবে। ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আজকাল অনেকটা ঘনিষ্ঠ হয়েছে। অপরদিকে সৌদি সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। ফলে এ বৈঠক থেকে কতটা কার্যকরী সিদ্ধান্ত আসে তা নিয়ে সন্দেহ রয়েছে।

গত শুক্রবার ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে ২০ জন নিরস্ত্র ফিলিস্তিনি শহীদ হন। এ নিয়ে সারা বিশ্বে সামালোচনার ঝড় বইছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ