বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

সোনা-রূপাসহ আবারো কোটি টাকা পাওয়া গেল পাগলা মসজিদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে আবারো পাওয়া গেল  ৮৪ লাখ ৯২ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪ শত ৭১ টাকা পাওয়া গিয়েছিল।

গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হলে এ টাকা পাওয়া যায়। টাকা ছাড়াও দানবাক্সে ছিল সোনা-রূপার অলঙ্কারও।

জেলার সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের উপস্থিতিতে গণনা করা হয় দানবাক্সের টাকাগুলো।

জানা যায়,  বেশ কিছু মার্কিন ডলার, সিঙ্গাপুরি ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত ও মিয়ানমারের মুদ্রাও পাওয়া গেছে।

এর আগে সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়। প্রথমে দান সিন্দুক খুলে যাবতীয় টাকা বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ। এসময় সিন্দুক খোলা কমিটির সদস্য সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শতাব্দীর চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে পাঁচতলা মিনার বিশিষ্ট মসজিদটিতে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন নামাজ আদায় করে। নামাজ শেষে দানবাক্সে ফেলে যায় তাদের মান্নত ও অনুদানের টাকা।

উল্লেখ্য, প্রতি চার মাস পরপরই মসজিদটির দানবাক্সগুলো খোলা হয়।

আরো পড়ুন : মালয়শিয়া প্রচীনতম সুলতান আব্দুল সামাদ জেমক মসজিদ

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ