বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

'মুসলিম দেশগুলোতে ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান বলেন, ভূমি দিবসে ফিলিস্তিনিদের মিছিলে ইসরাইলি হামলার জন্য প্রধানত দায়ী যুক্তরাষ্ট্র।

বোরুজের্দি বলেন, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র উচিত ইসরাইলি ওই বর্বরোচিত হামলার নিন্দা জানানো। যেসব মুসলিম দেশে ইসরাইলি দূতাবাস রয়েছে সেসব দেশের উচিৎ ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং দূতাবাস বন্ধ করে দেয়া।

শনিবারের ওই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে আলাউদ্দিন বোরুজের্দি বলেন, ফিলিস্তিনিদের ভূমি দিবসের ৪২তম বার্ষিকীর ওই মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ওই শান্তিপূর্ণ মিছিলে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ১৭ জন শহীদ এবং দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হন।

বোরুজের্দি আরো বলেন, মার্কিন সহযোগিতা ছাড়া ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর সাহস রাখে না। কুদস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করার মার্কিন সিদ্ধান্তের কারণে ইসরাইল এই ঔদ্ধত্য দেখাতে সাহস করেছে বলে তিনি মন্তব্য করেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ