বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মুহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে বাগদাদে ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আসন্ন ইরাক সফর উপলক্ষে রাজধানী বাগদাদে বিশাল বিক্ষো বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা বাগদাদে মিছিল বের করেন এবং বিন সালমানকে তারা যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। এছাড়া, সৌদি আরবকে তারা আইএস ও আল-কায়েদার সমর্থক বলেও স্লোগান দেন।

এসময় বিক্ষোভাকারীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন ছিল।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর থেকে দেয়া তথ্য অনুসারে- মুহাম্মাদ বিন সালমান খুব শিগগির ইরাক সফর করবেন তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি। ইরাক সফরের আগে তিনি দীর্ঘ সময় ধরে আমেরিকা সফর করেছেন।

এ সফরের সময় তিনি বেশ কয়েকজন ইহুদিবাদী নেতার সঙ্গে বৈঠক করেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবে তিনি এ বৈঠক করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ