শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

তাবলিগ ইস্যুতে ওলামাদের প্রতি আল্লামা আশরাফ আলীর ৪ আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

তাবলিগের চলমান সংবকট নিরসনের লক্ষ্যে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ওলামায়ে কেরামের উদ্দেশে তিনটি গুরুত্বপূর্ণ আবেদন পেশ করেছেন।

তিনি বলেন, তাবলিগের চলমান সংকট থেকে দেশবাসী ও জাতিকে বাঁচিয়ে রাখার চিন্তা-চেতনা আমাদের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে, সেই চেতনা এখন থেকে আরো বৃদ্ধি করতে হবে।

আজ রাজধানীর সদরঘাটে বাহাদুর শাহ পার্কে তাবলিগের চলমান সঙ্কট নিরসনে উলামা জোড় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি গুরুত্বপূর্ণ আবেদনগুলো পেশ করেন।

আবেদন চারটি হলো -

এক. মাওলানা সাদের আপত্তিকর সব বক্তব্য এবং মতবাদ  সবার জানতে হবে। যারা জানেন না তাদেরও জানাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে।  আপত্তিকর বিষয়গুলো সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে।

দুই. জামাত ও তাবলিগের সঙ্গে আলেমদের আগের চাইতে দশগুণ বেশি সম্পৃক্ততা বাড়াতে হবে। কয়েকগুণ বেশি সময় ব্যয় করতে হবে।

তিন. সংকট নিরসনের জন্য  বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইল মসজিদকে মুফসিদিনমুক্ত করতে হবে।

চার. দাওয়াত ও তাবলিগের কাজকে ওলামায়ে কেরামের নেতৃত্বে নিয়ে আসতে হবে।

এসময় তিনি দাওয়াত ও তাবলিগের মহান কাজকে বেগবান করতে এবং চলমান সংকট নিরসনে ওলামায়ে কেরামের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের মহান কাজকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে এবং চলমান সংকট নিরসন করতে হলে ওলামায়ে কেরামকে ষোল আনা সহযোগিতা করতে হবে।

এখনই সাবস্ক্রাইব করুন

জোড়ে উপস্থিত ছিলেন,, মাওলানা ফজলে রাব্বি জুনায়েদ জানান, জোড়ে ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদাবাদ জামিয়ার মুহাতিমম ও শাইখুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, ফরিবাদ জামিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতী ফয়যুল্লাহ, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মুফতী সাইফুল ইসলাম (বড় কাটারা মাদরাসা) প্রমুখ।

আরও পড়ুন : তাবলিগ বিষয়ে উলামা জোড় চলছে; আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উলামা জোড়ে নেয়া গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত বিস্তারিত আসছে...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ