শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

ইসরায়েলি সেনার গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত, রাষ্ট্রীয় শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ ভূমিতে ফেরার আন্দোলনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল পুলিশের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। শনিবার এ সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ১৪০০ মানুষ। নিহতদের স্মরণে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি।

শোক পালনে আজ শনিবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক দিনের শোক ঘোষণা করেন।

ভূমি দিবস উপলক্ষে শুক্রবার ইসরায়েল সীমান্তে ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করে ফিলিস্তিনিরা। বিক্ষোভকালে কয়েকটি জায়গায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়ে। ইসরায়েলি বাহিনীর হামলায় কৃষকসহ কমপক্ষে ১৬ জন প্রাণ হারান।

ইসরায়েল ১৯৭৬ সালের ৩০ মার্চ ফিলিস্তিনি ভূমি দখলের মাধ্যমে আগ্রাসন শুরু করে এবং সেদিন প্রতিবাদ করায় ছয় বিক্ষোভকারী নিহত হন। ওই ঘটনার পর ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে প্রতি বছর ফিলিস্তিনিরা ৩০ মার্চ 'ভূমি দিবস' পালন করে আসছে।

এবার ৪২তম ভূমি দিবস পালন উপলক্ষে ফিলিস্তিনিরা গতকাল শুক্রবার 'গ্রেট মার্চ অব রিটার্ন' নামে ছয় সপ্তাহের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এ জন্য সীমান্তে সতর্ক অবস্থান নেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের বিক্ষোভ শুরুর প্রাক্কালেই ইসরায়েল এই হামলা চালায়। শুক্রবারের বিক্ষোভে অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি অংশ নেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘যুদ্ধে জড়ানোর উস্কানি দিতেই’ হামাসের এ বিক্ষোভের ডাক। বিক্ষোভকে কেন্দ্র করে কোনো সহিংসতা হলে তার জন্য হামাস এবং বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনি সংগঠনগুলোই দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।

সূত্র: আল জাজিরা

ফিলিস্তিনি কিশোরকে নৃশংসভাবে হত্যা করল ইসরায়েলি পুলিশ [ভিডিও]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ