বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

আজ ময়মনসিংহের ঐতিহাসিক বৈদ্যুতিক গম্বুজ মসজিদে জুমা পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আজ (শুক্রবার) ময়মনসিংহের চরখরিচা বৈদ্যুতিক গম্বুজ (মদিনা) মসজিদে জুমার নামাজ পড়াবেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, জলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নিজ জন্মস্থান ময়মনসিংহের চরখরিচায় মদিনার মসজিদে নববীর আদলে প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গম্বুজ (মদিনা) মসজিদে তিনি জুমাপূর্ব বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন চরখরিচার জামিয়া মাহমুদিয়ার মুহতামিম মাওলানা মাসরুরুল হাসান।

তিনি জানান, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান গতকাল রাতে ময়মনসিংহে পৌঁছেছেন।  শুক্রবার সকাল থেকে স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান শুক্রবার রাতে ময়মনসিংহের জামিয়া ফারুকীয়ার খতমে বুখারীতে অংশগ্রহণ করবেন। সেখানেও তিনি ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষক ও সর্বসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে মাওলানা মাসরুরুল হাসান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর ময়মনসিংহ জেলার চরখরিচা গ্রামে বৈদ্যুতিক গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মদিনা মসজিদের উদ্বোধন করেন আল্লামা মাহমুদুল হাসান।  মসজিদটি মসজিদে নববীর আদলে তৈরি। বিশাল আয়তনের দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২শ কোটি টাকা। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই  আল্লামা মাহমুদুল হাসান মসজিদটির মুতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন : শিক্ষার্থীদের সন্তানের মতো গড়ে তুলুন: শিক্ষকদের প্রতি আল্লামা মাহমূদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ