বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভেনিজুয়েলায় পুলিশ স্টেশনে সংঘর্ষ-আগুনে নিহত ৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভেনিজুয়েলায় একটি পুলিশ স্টেশনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮জন নিহত হয়েছেন। খবর বিবিসি।

স্থানীয় সময় বুধবার দেশটির কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে।

রাজ্যের প্রধান কৌসুলী তারেক সাব বলেছেন, শিগগিরই দাঙ্গা ও হতাহতের ঘটনায় তদন্ত শুরু হবে।

একজন কয়েদি নিজের তোশকে আগুন ধরিয়ে দিয়ে বের হয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করলে ওই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হতাহতের খবর পেয়ে তাদের স্বজনরা পুলিশ স্টেশনটির সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তাদের ওপর টেয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

এসময় অনেক কয়েদি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।

বিবিসি বলছে, নিহতদের মধ্যে দুর্ঘটনার খবর পেয়ে জেল খানার সামনে হাজির হওয়া অনেক শিশু ও নারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ