বাশির নাফি
ইসলাম ও মধ্যপ্রাচ্য ইতিহাস গবেষক
মধ্যপ্রাচ্যের রাজনীতির বারুদে চূড়ান্ত আগুন লেগেছে যেদিন থেকে কাতার সংকট শুরু হয়েছে। কাতার সংকট শুরু হওয়ার হয়েছে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান, সৌদি আরব ও তুরস্কের নিজস্ব বলয় তৈরির প্রচেষ্টা স্পষ্ট হয়েছে।
একদিকে সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় আঞ্চলিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এজন্য তারা ইয়েমেন যুদ্ধে জড়িয়েছে, ইসরাইলের সঙ্গে অলিখিত আপোষ-মীমাংসায় চলে এসেছে।
অন্যদিকে ইরান সিরিয়া ও লেবাননের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে তার নিজস্ব প্রভাব বিস্তার করছে।
একইভাবে তুরস্ক যাচ্ছে মধ্যপ্রাচ্যে তার সোনালি অতীতে ফিরে পেতে। কৌশলগত কারণে তুরস্ক ও ইরান তুলনামূলক কাছাকাছি স্থানে অবস্থান করছে। ত্রিমুখী প্রভাব-প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে সামাজিক ও অর্থনৈতিক জীবনকে দারুণভাবো আন্দোলিত করছে।
মধ্যপ্রাচ্যের এ কূটনৈতিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠেছে ইতিহাসের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মদিনায় নিযুক্ত তুর্কি কমান্ডার ফাকরি পাশার স্মৃতির প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় মদিনা গ্যারিসনে দায়িত্বপালন করেন।
অন্যদিকে মিসর কায়রোয় অবস্থিত তুর্কি সুলতান ১ম সেলিম সড়কের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
এ দুই ঘটনার ভেতর মিল ও অমিলের দুটি দিকই রয়েছে। মিলের দিক হলো, সৌদি জোটের মিত্র হিসেবে উভয় দেশ তুরস্কের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে।
আর অমিলের দিক হলো, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন। তার ইতিহাসজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অন্যদিকে একজন মিসরীয় প্রফেসর রাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
হিলওয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ সাবরি আল দালি দাবি করেছেন, ‘সুলতান ১ম সেলিমই মিসরে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেন। তিনিই মিসরের স্বাধীনতা হরণ করেন এবং মিসরকে তুর্কি সম্রাজ্যের অন্তর্গত করেন। শেষ মামলুক সুলতানকে ফাঁসির কাষ্ঠে ঝোলান এবং মিসরীয় সেনা বাহিনী ভেঙ্গে দেন।’
মিসরীয় এ প্রফেসর দাবি কর