রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গফরগাঁওয়ে কেরাত ও হামদ-নাত মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
বিশেষ প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৩ মার্চ রোজ শুক্রবার নবরবি ইসলামি সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জামতলা মোড় সিএনজি স্ট্যাণ্ডে অনুষ্ঠিত হয়েছে কেরাত ও হামদ-নাত মাহফিল।

গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলামের উদ্ভোধনী বক্তব্যে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইত্তেফাকুল উলামা গফরগাঁও শাখার সভাপতি মাওলানা মাহমূদুল হাসান সালমানী। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও পাঁচভাগ ইসলামিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্জ মাও. রঈস উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-১০) ফাহমি গোলন্দাজ বাবেল এমপি।

কবি ওয়ালিউল ইসলাম ও মুহাম্মাদুল্লাহ নাঈমের উপস্থাপনায় পরিবেশিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন নবরবির পরিচালক ইউসুফ বিন মুনিরের নেতৃত্বে নবরবি কেন্দ্রীয়, নেত্রকোণাশাখা ও গফরগাঁও শাখার শিল্পিবৃন্দ। তাদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠে স্বাধীনতা উদযাপনের ব্যাতিক্রমধর্মী এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার মাসে আমাদের নিজস্ব সংস্কৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। চারদিক থেকে বিজাতীয় সংস্কৃতি প্রবেশ করায় আমাদের নিজস্ব সংস্কৃতি আজ হুমকির মুখে। স্বাধীনতাকে সমুন্নত রাখতে এ আগ্রাসন রোধ করা একান্ত কাম্য।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারী আবু সালেহ মো. মুসা সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত হাফেজ নাজমুস সাকিবসহ অনেকেই।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ