বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

গৃহকর্মী হত্যায় এএসআই দম্পতির যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে ২০০৩ সালে গৃহকর্মী মঞ্জিলা খাতুনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন ও তার স্ত্রী সালেহা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

জানা যায়, আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি হাসনাইন এ্যাডভোকেট জানিয়েছেন, ২০০৩ সালের ২৪ মে রাতে রংপুর নগরীর তালুকরঘু তামপাট এলাকার পুলিশের এএসআই আলতাফ হোসেন তার বাড়ির গৃহকর্মী মঞ্জিলা বেগমকে ধর্ষণ করে হত্যা করে।

এরপর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এএসআই আলতাফ ও তার স্ত্রী সালেহা বেগম নিহত মঞ্জিলার মরদেহ বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে ফেলে রাখে।

দীর্ঘ ১৫ বছর ধরে বিচার চলার পর অবশেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

তবে মামলার রায়ে আসামিদের ফাঁসি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে নিহত মঞ্জিলার বাবা মমিন উদ্দিন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ