বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

‘ইসলামি আর্মি’ গঠনের পরিকল্পনা তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরাইলের বিরুদ্ধে শক্তি গঠন ও তাদের রুখতে ৫৭টি মুসলিম দেশ একত্রিত করে একটি বিশাল ইসলামি সেনাবাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক

তুর্কি একটি সংবাদপত্র তার রিপোর্টে প্রকাশ করেছে যে ৫ মিলিয়ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করা হবে। এটি ‘আর্মি অব ইসলাম’ বা ‘ইসলামি আর্মি’ নামে অভিহিত করা হবে।

ইসরাইলি আক্রমণ প্রতিরোধ করাসহ বিভিন্ন ইসলামি সঙ্কটে ইসলামি আর্মি যাতে আক্রমণ চালাতে পারে তার জন্য এই ধরনের বিশাল সেনাবাহিনী গঠনে ইসলামি সহযোগিতা সংস্থার ৫৭টি সদস্য দেশের কাছে মতামত চাওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ওআইসি সদস্য দেশগুলোর জনসংখ্যা ১৬৭,৪৫,২৬,৯৩১ জন এবং এসব দেশের মধ্যে সক্রিয় সামরিক বাহিনী ৫২ লাখেরও বেশি এবং তাদের প্রতিরক্ষা বাজেট ১৭৪ বিলিয়ন ৭০ কোটি ডলার।

অন্যদিকে, ইসরাইলের মোট জনসংখ্যা ৮০ লাখ ৪৯ হাজার ৩১৪ জন এবং এর সক্রিয় সামরিক বাহিনী মাত্র ১৬০,০০০ জন এবং প্রতিরক্ষা বাজেট ১৫ বিলিয়ন ৬০ কোটি ডলার।

পরিসংখ্যান বলছে, যদি ওআইসি সদস্য দেশ ‘ইসলামি আর্মি’ গঠন করতে সম্মত হয়, তবে এটা দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে।

সূত্র: সিয়াসাত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ