শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

ইফার দারুল আরকাম মাদরাসার শিক্ষকদের বেতন কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় নিয়োগপ্রাপ্ত কওমি মাদরাসার ১ হাজার এবং আলিয়া নেসাবের প্রায় এক হাজার আলেম প্রতিমাসে ১১৩০০/-(এগার হাজার তিনশত) টাকা বেতন পাবেন বলে জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশন গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক (কার্যক্রম) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ স্বাক্ষরিত শিক্ষকদের বেতনভাতা প্রদান সংক্রান্ত জরুরি নির্দেশনা নিয়ে তৈরি প্রজ্ঞাপনে বলা হয়-

‘দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় যোগদানকৃত কওমী/আলিয়া নেসাবের শিক্ষকগণ তাদের যােগদানের তারিখ থেকে  অর্থাৎ কওমী নেসাবের শিক্ষকদের ০৫/০৩/২০১৮ তারিখ থেকে এবং আলিয়া নেসাবের শিক্ষকগণ ১৯/০৩/২০১৮ তারিখ থেকে চলতি মাস (৩১ দিন ধৱে) বেতনভাত/পারিশ্রমিক নির্ধারিত ১১৩০০/-(এগার হাজার তিনশত) টাকা থেকে সমানুপাতিকহারে যার যা প্রাপ্য তা পরিশােধ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, যােগদানের পরের মাস থেকে তারা নিয়মিতভাবে নির্ধারিত ১১৩০০/-(এগার হাজার তিনশত) টাকা হারে মাসিক বেতনভাতা/পারিশ্রমিক প্রাপ্য হবেন।

প্রসঙ্গত,  নতুন ধারার মাদরাসা দারুল আরকাম সারাদেশে এক হাজার ১০টি মাদরাসার করার প্রকল্প হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ইতোমধ্যেই এর অধিকাংশই চালু হয়েছে। গত মাসে কওমী ও আলিয়া নেসাবের প্রায় দুই হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন।

বাত ব্যথার সুন্নতী চিকিৎসা হিজামা

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের অধীন দারুল আরকামের কার্যক্রম শুরু হয়েছে। প্রতি উপজেলায় দুইটি করে সারাদেশে এক হাজার ১০টি ইবতেদায়ি মাদরাসায় পাঠদান করবে ইফা।

হেফজ খানা শিক্ষা ব্যবস্থা থেকে শিশু শ্রেণি থেকে অনার্স পর্যন্ত খসড়া কারিকুলাম প্রণয়ন করা হয়েছে দারুল আরকাম মাদরাসার জন্য।

ইফার চাকরি পাওয়া ১০১০ জন আলেমের প্রশিক্ষণ শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ