শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

অফিসের সামনে লেখা ‘এখানে আওয়ামী লীগের সুপারিশে কোন কাজ হয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের রংপুর আঞ্চলিক কার্যালয়ের এক নোটিশ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সেই নোটিশের ছবি। অভিনব ওই নোটিশ নিয়ে এখন শিক্ষা বিভাগের সর্বত্রই চলছে আলোচনা।

নোটিশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোস্তাক হাবিবের বরাত দিয়ে বলা হয়েছে, ‘এখানে আওয়ামী লীগের সুপারিশে কাজ হয় না’। ওই নোটিশের বিষয়ে মোস্তাক হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তবে আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী আতাউর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, ওই নোটিশ তারা লাগাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘শিক্ষা বিভাগের রংপুর আঞ্চলিক অফিসে একসময় ভয়ঙ্কর দুর্নীতি হলেও উপ পরিচালক মোস্তাক হাবিবের যোগদানে কড়াকড়ি শুরু হয়। বিপদে পড়েন তদবির করতে আসা লোকজন।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘সম্প্রতি স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা একটি অবৈধ কাজ করাতে এলে তিনি নাকচ করে দেন। এতে ক্ষিপ্ত হয় তারা। এ সময় উপ পরিচালক মোস্তাক হাবিবকে গালিগালাজও করা হয়। পরে ওই ছাত্রলীগ নেতারাই এই নোটিশটি লাগান। নিজেরাই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন। পরে এটি ভাইরাল হয়ে যায়।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ