রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসনের সোনালী অধ্যায় সৃষ্টি করতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  টাকা-সিলেট রোডের ইটাখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন চত্বরে ইসলামী ঐক্যজোট শিবপুর উপজেলা শাখা আয়োজিত জনসভায় শুক্রবার নেতৃবৃন্দ বলেছেন, শাসন ব্যবস্থায় সমাজে ঘুষ-দূর্নীতি ও মাস্তানদের অবাধ পদচারণার সুযোগ, অপহরণ, গুম, খুন, হাইজ্যাক, প্রভৃতি অপরাধ প্রবণতা বেড়ে চলেছে অস্বাভাবিক হারে।

আমাদের স্বাধীন রাষ্ট্রীয় ভূখন্ডভিত্তিক বাংলাদেশি চেতনা এবং জীবনভিত্তিক ধর্মীয় দৃষ্টিভঙ্গীর ৯০ ভাগ মানবমন্ডলির অস্তিত্বের ভিত্তি তৈরি করেছে ইসলাম ধর্ম। তারা বলেন, ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসনের সোনালী অধ্যায় সৃষ্টি করতে চায়।

এইচ এম হারিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

বক্তব্য রাখেন, জোটের সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক এবং তথ্যও গবেষণা সচিব আলহাজ্ব মোঃ ওবায়দুল হক। আরো বক্তৃতা করেন মাওলানা মুজিবর রহমান, হাফেজ আবদুল কাইয়ূম, মাওলানা রহিম উদ্দিন, রফিকুল ইসলাম, মাওলানা যোবায়ের হোসেন, ইসলামি ছাত্র সমাজের সভাপতি হাফেজ নুরুজ্জামান ও জিএম মাহমুদ হাছান প্রমূখ। সভাশেষে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান, স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠী, প্রজ্জ্বলিত প্রিদিম ও প্রতিচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

আইওজে নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামী ঐক্যজোট দেশবাসিকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রবর্তনের প্রেরণা যোগাচ্ছে এবং জনমনে সংগ্রামী চেতনা সঞ্চারিত করার প্রয়াস চালাচ্ছে। ইসলামী ঐক্যজোট বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে নীতি, আদর্শ ও মূল্যবোধের চেতনা জনমনে নতুন করে সঞ্জীবিত করার প্রেরণা যোগাচ্ছে।

জোটের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের সংগ্রামী চেতনাকে সঞ্জীবিত করা। ইসলামী ঐক্যজোট ইসলামী মূল্যবোধকে সন্ত্রাস, নৈরাজ্য, অনাচার ও কদাচার থেকে মুক্ত রেখে অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করা । ইসলামী ঐক্যজোটের প্রয়াস শুধু সাময়িক লাভালাভ নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন বিদ্বেষীদের বিরুদ্ধে স্থায়ী সংগ্রামী চেতনার অগ্নিশিখা জ্বালানো।

আরো পড়ুন

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম
আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ