বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

এবার কলকাতায় শ্যামাপ্রসাদের ভাস্কর্য ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ত্রিপুরা, তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কয়েক’শ মিটারের মধ্যে প্রকাশ্যে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাস্কর্য। খবর আনন্দবাজার-এর।

খবরে বলা হয়, বুধবার সকালে কেওড়াতলা শ্মশান সংলগ্ন সিআর দাস পার্কে এই ঘটনা ঘটেছে।

সাত তরুণ-তরুণী হঠাৎই পার্কে প্রবেশ করে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকেন শ্যামাপ্রসাদের আবক্ষ প্রস্তরভাস্কর্যে। এতে মুখের বেশ খানিকটা অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। ভাস্কর্যে কালিও মাখিয়ে দেন তারা।

সাতজনকেই গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। তারা নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে দাবি করেছেন।

ত্রিপুরায় লেনিনের ভাস্কর্য ভাঙার প্রতিত্রিয়া দেখাতেই শ্যামাপ্রসাদের ভাস্কর্য ভাঙা হয়েছে বলে মনে করছে পুলিশ।

ঘটনাস্থলে যে পোস্টার মিলেছে তার নীচে সংগঠনের নাম লেখা ছিল ‘র‌্যাডিক্যাল’।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। এ ধরনের তাণ্ডব কোনও মতেই বরদাস্ত করা হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ