সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

ভারতের কাছে আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাফিয়া ডন খ্যাত দাউদ ইব্রাহিম ভারতে ফিরবেন। শুধু তাই নয়, আত্মসমর্পণও করবেন তিনি। তবে, কিছু শর্ত আরোপ করেছেন তিনি। দাউদ ইব্রাহিমের পক্ষে তার ভাই ইকবাল কাসকরের আইনজীবী শ্যাম কেসওয়ানি মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছেন।

দাউদ ইব্রাহিমকে ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে ধারাবাহিক হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়।

দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরের আইনজীবী শ্যাম কেসওয়ানি। কিন্তু কেসওয়ানি নিজেকে দাউদের আইনজীবী বলেও দাবি করেন।

কেসওয়ানি জানান, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ ইব্রাহিম যে শর্তগুলি দিয়েছেন, তার মধ্যে একটি হলো, মুম্বাইয়ের কড়া নিরাপত্তাবেষ্টিত আর্থার রোড জেলে রাখতে হবে তাকে।

কেসওয়ানি বলেন, 'ভারত যদি আবু সালেমের সঙ্গে সমঝোতা করতে পারে, তবে দাউদের সঙ্গে কেন করবে না?'

এদিকে, কেসওয়ানির দাবিকে দাউদের পুরোনো ছক বলে মন্তব্য করেছেন সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম।

উর , ১৯৯৩-সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে বিস্ফোরণ হয়। এতে সাড়ে তিনশ' জনের মৃত্যু হয়। এই হামলায় দাউদের হাত ছিল বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক অপরাধী বলে ঘোষণা দেয়। ইন্টারপোল তার সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ