বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মানবতার সঙ্গে প্রতারণা: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় ঘৌতায় জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান।

যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকার পূর্বাঞ্চলীয় ঘৌতায় তার অভিযান অব্যাহত রেখেছেন। সেখানে এখনো বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এর ফলে ব্যাপক সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে।

মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় বৈঠকে এরদোগান বলেন, ‘পূর্ব ঘৌতায় সাম্প্রতিক ঘটনাগুলি হজম করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা মানবতার উপযুক্ত নয়’।

গত ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে পাস হওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রসঙ্গে এরদোগান বলেন, ‘যে রেজল্যুশন কখনো কার্যকর হয়নি, মানবতার জন্য তার কোনো অর্থ নেই’।

তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিরুদ্ধে ‘মানবতার সঙ্গে প্রতারণার’ অভিযোগ এনে বলেন, বিশ্বকে প্রতারিত করার জন্য বিশ্ব সংস্থাটি এই ধরনের প্রস্তাব পাস করেছে। এর মাধ্যমে তারা আসলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ সংঘঠিত করার ব্যবস্থা গ্রহণ করছে’।

এর আগে এরদোগান পাঁচ স্থায়ী সদস্যদের জন্য নিরাপত্তা পরিষদের গঠন কাঠামোর কড়া সমালোচনা করেন। তিনি যুক্তি দেন যে ‘পাঁচ শক্তির চেয়ে বিশ্ব অনেক বড়।

হোয়াইট হেলমেটস সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যানুযায়ী, যুদ্ধবিরতি পাস হওয়া সত্ত্বেও গত দুই সপ্তাহে পূর্ব ঘৌতায় এলাকায় প্রায় ৭৫৬ জন লোক নিহত হয়েছে।

দামেস্কের শহরতলির পূর্ব ঘৌতায় প্রায় ৪ লাখ মানুষের বাস। গত পাঁচ বছরে শহরটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

গত আট মাসে আসাদ সরকারের বাহিনী এটির দখল নিতে অভিযান জোরদার করেছে। ফলে সেখানকার হাজার হাজার বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও ঔষধ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৭তম

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ